Head Ache due to Brain Tumors require early Diagnosis and Treatment
মাথা ব্যাথা! এই সমস্যা নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হাসপাতালে বা চিকিৎসকের সরণাপর্ণ হয়ে থাকেন। এই মাথা ব্যাথার বেশির ভাগই কিন্তু প্রাইমারি -অর্থাৎ দৃশ্যত তেমন কোনো কারণ পাওয়া যায় না; বলা যেতে পারে -জেনেটিক[Hereditary-Familial ] !
মস্তিষ্কের টিউমার মাথা ব্যাথার কারণ হতে পারে - মস্তিষ্কে টিউমার থাকলে ২০% রোগী মাথা ব্যাথা নিয়ে হাজির হতে পারে, টিউমারের আকার বাড়তে থাকলে প্রায় ৪৮-৬০% রোগীর মাথা ব্যাথা থাকতে পারে। এই মাথা ব্যাথা কোনো বিশেষ ধরনের নাও হতে পারে , বরং একেক জনের একেক ধরণের হতে পারে। এই ব্যাথার ধরণ নির্ভর করবে - টিউমার মস্তিষ্কের কোথায় আছে , কত বড়ো , কিন্তু শুধুমাত্র মাথা আছে - অন্য আর কোনো সমস্যা নাই এইটা কমই দেখা যাই - সাধারণত মাথা ব্যাথার সাথে খিঁচুনি, খুব দুর্বল লাগা, কথা বার্তায় অসংলগ্ন, শরীরের কোনো এক পার্শে দুর্বল লাগা ইত্যাদি।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে- মাথা ব্যাথা নিয়ে যত মানুষ আসে - তার খুব কম সংখ্যকের ব্রেইন টিউমার পাওয়া যাই. ব্রেইন টিউমারের জন্য মাথা ব্যাথা ঠিক কেমন : মাথা ব্যাথা - কিন্তু ধরণটা আস্তে আস্তে পরবর্তন হয়ে যাচ্ছে। বয়স্ক মানুষ / অথবা একেবারে কম বয়েসী কারো মাথা ব্যাথা হলে - ভাবতে হবে মাথা ব্যাথা কাজ কর্ম করলে বাড়ছে - রাতে / ঘুম থেকে উঠার পর পরেই বেশি তার সাথে বমি থাকতে পারে, যত দিন যাচ্ছে মাথা ব্যাথা বাড়তেই আছে - বাড়তেই আছে। আরো অনেক অনেক উপসর্গ থাকতে পারে।
মাথা ব্যাথা থাকলেই -ব্রেইন টিউমার / ব্রেইন টিউমার মানেই -মাথা ব্যাথা , কোনোটাই ১০০% ভাগ সঠিক না.
Booking an Appointment
- Book an Appointment
- Tension-Type Head Ache
- Sinus Head Ache, What in it